পৃথিবীর যেই অংশটাতে থাকি সেটার নাম বাংলাদেশ। এখানে বসবাসকারী লোকেরা ঘুরেফিরে চিরকাল বিভ্রান্ত থাকেন। না বুঝি তাদের চোখের নাচন না বুঝি কান্দন। এখানের পুলিশ ছাত্রদের গায়ে গরম পানি দিয়া দেয়। ভাব করে এমন— কষ্টের ফুটানো পানি জলে গেছে হায়! পৃথিবীর এই অংশটাতে প্রচুর নদী থাকতো। সুন্দরী সোমেশ্বরী আলাইকুমারী নাম নিয়া তারা এখানকার মানুশের সাথে ঘুরে বেড়াইতো—; তারা এখন থাকেনা। তাদের কঙ্কাল গুলা বয়ে বেড়ায় যুগের ক্ষত। জীবনানন্দ নামে এক কবি পৃথিবীর এই অংশে বিষণ্ণতার চাষ কোরে কোরে শেষে ট্রামে র নিচে ঢুকে গেছে। সেই থেকে এই অংশের কবিরা হাঁসফাঁস করে শুধু। বিষণ্ণতা কিংবা জীবনের রস-কষ বাহির করনের চেষ্টা কইরা তারা হাঁপায়ে শেষ। পৃথিবীর এই অংশটার নাম ভাষার নামে। পৃথিবীর এই অংশে বাসকারীরা ভাবে তাদের ভাষাটা ভালো না দামী না। তাই পৃথিবীর অন্য অংশের অন্য ভাষাও তারা শিখতে চায়। সেসব ভাষায় তারা কথা কয়— আর এই অংশে থাকে কিন্তু। তারা যাইতে পারে না অন্য অংশে। কাঁটাতার থাকে। তারা বুঝতে পারে তারা পাখি না। মানুশেরা বিশেষ সময়ে পাখিদের মাপ করে— আর মানুশ মারে মানুশরেই। মরে যাওয়া মানুশ ঝুলে থাকে কাঁটাতারে। তাদের কারো কারো নাম থ...
Posts
Showing posts from April, 2019