সতর্কতা


প্রভু ডুবে যায় ক্রমশ  
মানুষের সেদিন বৃহস্পতিবার

মদের গেলাসে কিংবা বিছানাতে
  এবং 
আরো আরো উৎযাপনের রমরমাতে অসুবিধা হয়!
হোক তবু
জেগে থাকুন প্রভু
প্লিজ প্রভু আজ রাতে
খেলে যান দুই এক দান

সকাতর প্রার্থনা বুঝে নেন প্রভু
মানুষ কাউকে ছাড়বে না কিন্তু

[০২১০৪০১৯]

Comments

Popular posts from this blog

ও পরাণের নির্বাসন