ও পরাণের নির্বাসন
রাধাচূড়াকে বরাবরই কৃষ্ণচূড়া ভেবে ভুল করি। ফি টানে ফুঁপিয়ে উঠা মন নিয়ে বিপ্লব হয়নি কখনো। প্রেম করার জন্য জলমুখী জারুল গাছটা আবিষ্কার করা জরুরি না, কিন্তু প্রত্যেকটি প্রেমে জারুল ফুলের মনস্তাত্ত্বিক গুরুত্ব আকাশ ছোঁয়া। আমাদের মেস জীবনে সবচেয়ে বড় প্রহসনের নাম আগামী মাস। ব্যক্তিগত চোরাবালিতে ডুবে যাওয়া জীবনের হাঁসফাঁস একদিন সুনামির কারণ হবে হয়তো। জেনে রাখো নিজের সত্যের চেয়ে অধিক সত্যের চাপে মরে যাওয়া ব্যক্তিটি সত্যি তোমার আপন ছিলো। আর হ্যা! পৃথিবীতে কেবল অর্থনীতি বিষয়টি পাঠের কোন গুরুত্ব নেই মনে করার পেছনে যে সামাজিক ও রাষ্ট্রীয় কারণ জড়িত তা ব্যাখ্যা করতে যাওয়াটা ম্যানার বহির্ভূত।
[০২১০৪০১৬]
Comments
Post a Comment